গুলশান থেকে আওয়ামী লীগের সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

রাজধানীর গুলশান থেকে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৭ জুন) রাতে অভিজাত এলাকা গুলশান থেকে তাকে আটক করা হয়। ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক এমপি নুর মোহাম্মদকে আটকের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

নুর মোহাম্মদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে দুদকের আবেদনে ঢাকার একটি আদালত নুর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।