সাকিব বলেছে এখন থেকে সে রাজনীতি করবে: ওবায়দুল কাদের

Oka Shakib 1024x576
৭১

ক্রিকেটের মাঠে রাজত্ব করে এবার রাজনীতিতে নামছেন সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার।

সাকিবের রাজনীতিতে যোগ দেয়ার প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাকিব আল হাসান এখন থেকে রাজনীতি করবে। সে দলকে তা বলেছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলটির সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি।

নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে করতে গত শনিবার (১৮ নভেম্বর) সাকিবের পক্ষে তার মনোনীত ব্যক্তি ৩টি আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন। আসনগুলো হলো মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০। গত মঙ্গলবার এসব আসনে মনোনয়ন ফরম জমা দিতে আওয়ামী লীগ কার্যালয়ে যান সাকিব। এরপর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যান এই ক্রিকেটার। এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে প্রায় আধা ঘণ্টার মতো বৈঠক করেন তিনি। গুঞ্জন রয়েছে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন সাকিব আল হাসান।