সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে আটক ২ জনের পরিচয় মিলল

রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক দুজনের পরিচয় পাওয়া গেছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় আদালত এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- ফয়সাল ও সুকুমার হালদার।

এ সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে দুজনকে আটক করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।