সুবিধাজনক জায়গায় বিএনপিকে সমাবেশের অনুমোদন দেবেন পুলিশ কমিশনার: স্বরাষ্ট্রমন্ত্রী

২২

সুবিধাজনক জায়গা দেখে পুলিশ কমিশনার বিএনপিকে সমাবেশের অনুমোদন দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বিজয় দিবস নিয়ে আইনশৃঙ্খলা সভা শেষে এসব কথা জানান তিনি।

এ সময় জামায়াত ইসলামকে ২৮ অক্টোবর সমাবেশের অনুমতি দেয়া হয়নি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, জামায়াত ইসলাম কোনো নিবন্ধিত দল নয়। এর আগেও সভা সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে দলটি।

এসময় আনসার বিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আনসার বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেয়া হয়নি। সিআরপিসি মেনে বাহিনীগুলো কাজ করবে বলে জানান তিনি। আনসার বাহিনীর ক্ষমতা নিয়ে যে সংবাদ প্রচার হচ্ছে, তা মিথ্যা ও অপপ্রচার বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।