গাজায় মানবিক বিপর্যয় নেমে এসেছে: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

Palestine 2310121220
১২৮

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামদান জানিয়েছেন, ইসরায়েলিদের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় নেমে এসেছে। গ্যাস, পানি, বিদ্যুৎ ও ওষুধ সঙ্কট বিরাজ করছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর বারিধারায় ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিনের দূতাবাসে ওআইসির সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেছেন, ইসরায়েলিরা এত ধ্বংসযজ্ঞ চালানোর পরও আন্তর্জাতিক মিডিয়াগুলোতে ধর্ষণ ও শিশুহত্যাসহ নানা বিষয়ে ফিলিস্তিনকে দোষারোপ করে গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছে।