কেঁচো খুঁড়তে সাপ বের হবে বলে বিএনপি জিয়া হত্যার বিচার করেনি: তথ্যমন্ত্রী

১৮

কেঁচো খুঁড়তে সাপ বের হবে বলে বিএনপি ১০ বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও জিয়াউর রহমান হত্যার বিচার করেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপি হত্যার রাজনীতি করে। তাদের জন্মই হত্যার রাজনীতির মধ্যে দিয়ে।

রোববার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আইভি রহমান পরিষদ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন বন্ধে বিদেশিদের কাছে ধর্না দিয়েও লাভ হয়নি; এটাই বিএনপির অন্তর্জ্বালা।

তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে। এতে কিছুই আসে-যায় না। নির্বাচন বর্জনের সকল অধিকার তাদের আছে। কিন্তু তারা যদি নির্বাচন প্রতিরোধ করার চেষ্টা করে, তবে দেশের জনগণ তাদের কঠোর হস্তে প্রতিহত করবে।