তারেককে দেশে ফিরিয়ে আনতে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

১০০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুবলীগের স্মারকলিপি গ্রহণ শেষে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুবলীগ যেসব দাবিগুলো নিয়ে এসেছে, সেগুলো যৌক্তিক। এই বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে সরকারও কাজ করছে। তারেক রহমান ও জোবাইদা রহমান আদালতে দণ্ডিত হয়েছেন। তাই তাদের দেশে ফিরিয়ে আনতে যা যা করা দরকার, তার সবই করা হবে।