যুক্তরাষ্ট্রে গুলিতে ৪ জন নিহত

২২

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এলোপাতাড়ি গুলির ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় দুই শিশু আহত হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

সোমবার সন্ধ্যায় কিংসেসিং এলাকার আশপাশে এ ঘটনা ঘটে। খবর- সিএনএন

এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি এআর-স্টাইলের রাইফেল, হ্যান্ডগান, বুলেটপ্রুফ ভেস্ট, ভেস্টে থাকা একাধিক গোলাবারুদ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, নিহত চারজনের মধ্যে তিনজনের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে। আরেকজনের বয়স তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গুলি চালানোর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে এ ঘটনায় আটজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছিল।

বন্দুক সহিংসতা আর্কাইভের তথ্যানুসারে, চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৩৩৯টি গণগুলির ঘটনা ঘটেছে। চার বা তার বেশি লোককে গুলি করা হলে একে গণগুলি বলা হয়।