কিয়েভে ফের হামলা চালাল রাশিয়া

৩৩

রাশিয়া কিয়েভে আবারও ড্রোন হামলা শুরু করেছে বলে দাবি করেছে ইউক্রেন। ১২ দিন বিরতির পর নতুন করে এই হামলা শুরু হলো।

রবিবার (২ জুলাই) দেশটির এক সামরিক কর্মকর্তা এ দাবি করেন। খবর রয়টার্সের।

ইউক্রেনের ওই সামরিক কর্মকর্তা জানান, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার সবগুলো ড্রোন হামলা প্রতিহত করেছে।
দেশটির বিমান বাহিনী জানায়, এই হামলায় ইরানের তৈরি রাশিয়ার আটটি শাহেদ ড্রোন এবং তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে।

কিয়েভের সামরিক প্রধান রুসলান ক্রাভচেঙ্কো তার ফেসবুক পেজে জানিয়েছেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার ফলে তিনটি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও একজন আহত হয়েছেন।