দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

৩২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় পরিবার, আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী, অসহায় মানুষ সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২১ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী, আসসালামুআলাইকুম, এক মাস সিয়াম সাধনার পর আমাদের মধ্যে আবার ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ। তাই, আসুন আমরা পরিবার, আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশীসহ সমাজের গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াই। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিই।

তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।

আইকে