এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি

এবার বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

বদলি আদেশপ্রাপ্তদের মধ্যে একজন ডিআইজি, দুজন অতিরিক্ত ডিআইজি ও ১৪ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।