ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

৩৩

নাটোরের লালপুরে দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে ইমতিয়াজ আলী (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত ইমতিয়াজ ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার এ্যাড ইসাহাক আলীর ছেলে। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মো. জিয়াউদ্দিন বলেন, সকাল ৭.৫০ মিনিটে রাজশাহীগামী কমিউটার ট্রেন স্টেশন ছেড়ে যেতে শুরু করে। এসময় ছেলেটি দৌড়ে গিয়ে ট্রেনে ওঠার চেষ্ঠা করলে পা ফসকে প্লাটফর্মের নিচে পড়ে যান। এতে তিনি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।