ইসরায়েলের রাজধানীতে ইরানের হামলায় ৪০ ভবন ক্ষতিগ্রস্ত

১৬

ইসরায়েলের রাজধানীতে তেল আবিবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার (১ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম হায়ারেজ তেল আবিব পৌরসভার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার পর ২০০-এরও বেশি বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে শহরের তিনটি হোটেলে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে আজ রবিবারও ইসরায়েলে ওপর প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে তেহরান। ইরানের হামলায় এখন পর্যন্ত এক নারী নিহত হয়েছেন বলে জানা গেছে।