ইউক্রেনে রাতভর হামলা রাশিয়ার, নিহত ৯

৩৫

ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশকয়েক জন।

ট্রাম্পের ২৮ দফা শান্তি প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই ব্যাপক ড্রোন হামলা চালায় মস্কো।

ইউক্রেনের অভিযোগ, বিভিন্ন জ্বালানি স্থাপনা ছাড়াও হামলা হয়েছে বেসামরিক ভবনে। কিয়েভ ছাড়াও খারকিভেও চলেছে ভয়াবহ রুশ হামলা।

অপরদিকে, রাশিয়ার রাজধানী মস্কো ও রোস্তভ অঞ্চলে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রোস্তভে অন্তত তিন রুশ নাগরিক নিহত হয়েছে। সেইসাথে, আহত হয়েছেন আরও ১০ জন।

এর আগে, ট্রাম্পের শান্তি প্রস্তাবে সংশোধন আনা হলে সেটি আর মেনে নেয়া হবে না বলে জানিয়েছে মস্কো।