ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমিরাতে ছুটি ঘোষণা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৮ আগস্ট সরকারি ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। এদিন বেতনসহ ছুটি ভোগ করবেন দেশটির সরকারি ফেডারেল সরকার ও বেসরকারি খাতের কর্মীরা।

আমিরাতের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ২৮ আগস্ট (শুক্রবার) ফেডারেল সরকার ও বেসরকারি খাতের কর্মীদের জন্য বেতনসহ সরকারি ছুটি থাকবে।

তবে ছুটির দিনটি শুক্রবার হওয়ায় ফেডারেল সরকার ও বেসরকারি খাতের যেসব কর্মী সাধারণত শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি পালন করেন, তারা টানা তিন দিনের ছুটি পাবেন।

এই ছুটি চলবে শুক্রবার ২৮ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত। এরপর ৩১ আগস্ট (সোমবার) থেকে কর্মীদের কাজে ফিরতে হবে।