ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

Dhaka University 2402221116
১০৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ সেশনের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুরু হবে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাবির অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামীকাল (শুক্রবার) সকাল ১১টায় ঢাকাসহ দেশের মোট সাতটি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলা ও সামাজিক অনুষদের মাধ্যমে এ ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আগামী ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, এবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ১ লাখ ১২ হাজার ২৭৪ জন আবেদন করেছেন । তন্মোধ্যে মানবিক বিভাগ থেকে ৫১ হাজার ৩৯১ জন আবেদন করেছেন। বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ হাজার ৮৩৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২ হাজার ৪৯ জন আবেদন করেছেন।

উল্লেখ্য, আগামীকাল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক  ড. এএসএ মাকসুদ কামাল কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন কেন্দ্র পরিদর্শন করবেন।