প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী

Lএকাডেমিক জীবনে অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩২ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের একাডেমিক ফলাফলের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীকে এ পদকের জন্য মনোনীত করা হয়। একক প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এ পুরষ্কার পাবেন।

মনোনীত শিক্ষার্থীদের মধ্যে ২০১৯ শিক্ষাবর্ষের ১১ জন, ২০২০ শিক্ষাবর্ষের ১০ জন এবং ২০২১ শিক্ষাবর্ষের ১১ জন রয়েছেন।