জনগণ সাথে থাকলে বিএনপির কোনো বার্তায় কাজ হবে না: কাদের

Kader

দেশের মানুষ যতদিন শেখ হাসিনার সঙ্গে রয়েছে, ততদিন বিএনপির কোনো বার্তায় কাজ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে মেধাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। বলেন, বাংলাদেশের সংবিধান নির্বাচনের চালিকা শক্তি। তাই দেশের সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, সরকার মানবিকতা দেখিয়ে খালেদা জিয়াকে বাসায় চিকিৎসা নেয়ার সুযোগ দিয়েছেন। তাই বিএনপির একদফা বা খালেদা জিয়ার মুক্তির জন্য মায়া কান্না করে আন্দোলন করে লাভ নেই। তাদের আন্দোলনে দেশের মানুষ ভয় পায় না।