করোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৬৭৯

১০৭

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৬৭৯ জন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বুধবার কারও মৃত্যু না হলেও ৬৬৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ১৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ২৪ হাজার ৪৮৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৬২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৬৪ হাজার ৫০১ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।