বঞ্চিত সেনা কর্মকর্তাদের সশস্ত্র বাহিনী বিভাগের নতুন নির্দেশনা

Ispr 1024x576

বিগত সরকারের সময় বৈষম্যের শিকার সেনা কর্মকর্তাদের জন্য আবেদন আহ্বান জানিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, ২০০৯ সালের আগস্ট থেকে ২০২৫ সাল পর্যন্ত সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদনপত্রের মূল কপি ২১ সেপ্টেম্বরের মধ্যে কমিটির সভাপতির বরাবর পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে বরখাস্ত বা বৈষম্যের শিকার সেনা কর্মকর্তারা পুনর্বহাল, পুনর্বাসন এবং আর্থিক সহায়তার দাবি উত্থাপন করেছেন। তারা সামরিক বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কমিশন গঠন এবং সামরিক আইন সংস্কারেরও দাবি জানিয়েছেন।