নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি মিছিল-উত্তেজনা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান করা হোটেলের সামনের প্রধান সড়কে মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি মিছিল ও স্লোগান দিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং এ সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে দ্রুত পুলিশ মোতায়েন করা হয়।

জানা যায়, গত দুদিন ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান করা হোটেলের সামনে অবস্থান নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সরকারের পক্ষে নিয়মিত মিছিল ও স্লোগান দিচ্ছিলেন।

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

তবে বুধবার সন্ধ্যায় প্রথমবারের মতো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাস্তার অপর পাশে এসে বিক্ষোভ করেন।

দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও স্লোগানে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত সেখানে পুলিশ মোতায়েন করা হয়। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

এর আগে গত রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে