সাংবাদিক আনজাম খালেকের জন্মদিন আজ

Khalek ak
৪৪৭

প্রিয় আলো ডেস্কঃ আজ চুয়াডাঙ্গার গর্বিত সন্তান, অভিজ্ঞ ও অনুসন্ধানী সাংবাদিক আনজাম খালেকের জন্মদিন। জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল গ্লোবাল টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন সুনাম ও দক্ষতার সঙ্গে।

দীর্ঘ ও বৈচিত্র্যময় সংবাদপেশায় তার পথচলা শুরু হয় চুয়াডাঙ্গার ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষাজীবন শেষ করার পর। পরবর্তীতে উচ্চশিক্ষা অর্জন করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে। কর্মজীবনে তিনি আনন্দ টিভি, ভয়েস টেলিভিশন, SATV, একুশে টেলিভিশন, সময় টিভি এবং দৈনিক মাথাভাঙ্গাসহ দেশের নামকরা গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি AK Television-এর ব্যবস্থাপনা পরিচালক এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি (চুয়াডাঙ্গা শাখা এর সক্রিয় সদস্য। একই সঙ্গে তিনি ইউনাইটেড মিডিয়া ফোরামের আহ্বায়ক হিসেবে সাংবাদিক সমাজের ঐক্য ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

রাজধানী ঢাকায় বসবাস করলেও জন্মভূমি চুয়াডাঙ্গার প্রতি তার টান আজও অটুট। পেশার প্রতি নিবেদন, দায়িত্বশীলতা এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনার জন্য তিনি সহকর্মী, পাঠক ও দর্শকদের কাছে সমানভাবে প্রশংসিত।

তার জন্মদিনে প্রিয় আলোর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পাঠকদের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভ জন্মদিন, আনজাম খালেক। সত্য ও ন্যায়ের পক্ষে আপনার কলম ও ক্যামেরা থাকুক অনড় প্রতিজ্ঞায়।