মুক্তির আগেই বাজিমাত রজনীকান্তের ‘কুলি’

Web image 20250809 135725900
২৭

আসছে ১৪ আগস্ট ভারতজুড়ে মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীক ‘কুলি’ সিনেমাটি। সম্প্রতি ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে সিনেমাটি নিয়ে। বলা চলে, মুক্তির আগেই এক নতুন রেকর্ড গড়ে শোরগোল ফেলে দিয়েছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘কুলি’। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এই সিনেমার অগ্রিম টিকিট আন্তর্জাতিকভাবে বিক্রি শুরু হয়েছে।

অন্যদিকে ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে অন্যটি অয়ন মুখার্জির ‘ওয়ার ২’। দুটি ছবিই তারকাবহুল, আলোচিত। তাই বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে লড়াইয়ের আগেই এগিয়ে আছেন রজনীকান্ত। তার মাল্টিস্টারার ‘কুলি’ অগ্রিম টিকিট বিক্রিতে হৃতিক-এনটিআরকে পেছনে ফেলে দিয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) পর্যন্ত উত্তর আমেরিকায় বিক্রি হয়েছে প্রায় ১৩ কোটি রুপির টিকিট। গতকাল তামিলনাড়ুতে সীমিত পরিসরে শুরু হয় ‘কুলি’র অগ্রিম টিকিট বিক্রি, আধা ঘণ্টার মধ্যেই প্রায় ৪০ হাজার টিকিট বিক্রি হয়েছে।

ধারণা করা হচ্ছে, প্রথম দিনে বিশ্বব্যাপী ১২০ কোটি রুপির মতো আয় করতে পারে এ ছবি। এতে রজনীকান্তের সঙ্গে আছেন নাগার্জুনা, আমির খান, উপেন্দ্র, শ্রুতি হাসান প্রমুখ।

What do you guys expect from war 2 to do v0 det0dj1eo1zd1 20250809 135716922

অন্যদিকে উত্তর আমেরিকায় ‘ওয়ার ২’র টিকিট বিক্রি গতকাল পর্যন্ত মোটে তিন কোটি রুপি। ভারতে বিক্রি শুরু হবে আগামীকাল থেকে। এতে অভিনয় করেছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানি প্রমুখ।