ক্যানসার কেড়ে নিলো জনপ্রিয় অভিনেতার প্রাণ

Img 20250803 180318
২৬

ফের বিনোদন অঙ্গনে শোকের ছায়া। দক্ষিণী জনপ্রিয় অভিনেতা, কৌতুক এবং সংগীতশিল্পী মাধন বব মারা গেছেন।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় চেন্নাইয়ে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দর্শকদের কাছে কৃষ্ণমূর্তি নামে পরিচিত ছিলেন এ অভিনেতা। কয়েক বছর ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। তার মৃত্যুতে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতার প্রয়াত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক জানিয়েছেন।

অভিনেতার মৃত্যুতে এক শোক বার্তায় পরিচালক কে. বালাচাঁদের দীর্ঘদিনের সহকারী এন. মোহন বলেন, কেবি স্যার তার অভিনয় দেখেছিলেন এবং তার হাসিতে মুগ্ধ হয়ে তাকে ‘ভানামে এল্লাই’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করেছিলেন। মাধন বব খুব ভাল মানুষ ছিলেন। তার প্রথম দিকে তিনি ট্রিপলিকেন থাকতেন। পরে পরিবারটি আদিয়ারে চলে আসেন। তার আত্মার শান্তি কামনা করি।