ইরান পরিস্থিতি নিয়ে সোমবার জরুরি বৈঠকে বসবে আইএইএ

1750582819 b705b91acbe01ee67a4632e2f9674176
২৩

ইরানে জরুরি পরিস্থিতি বিবেচনায় সোমবার জরুরি বৈঠকে বসবেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নররা ।

রবিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে সংস্থাটির মহাপরিচালক জেনারেল রাফায়েল গ্রোসি এ তথ্য জানিয়েছেন।

এর আগে আইএইএ বলেছে, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও ‘আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির’ কোনও তথ্য পাওয়া যায়নি।

রবিবার ভোরে ইরানের ফরদো, নাতাঞ্জ ও ইসফাহান—তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। পরে ইরানও তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয় নিশ্চিত করে।

সূত্র: আল-জাজিরা