এইচএসসি পরীক্ষায় যেসব ক্যালকুলেটর ব্যবহার করা যাবে

1750228111 4159e2376bd787d521706b7d228db8af
৩০

এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৬ জুন থেকে শুরু হবে।

এই পরীক্ষায় নির্ধারিত কয়েকটি মডেলের সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে। ক্যালকুলেটরের নির্দিষ্ট মডেল উল্লেখ করে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এফএক্স- ১০০এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৫৭০এমএস,এফএক্স-৮২এমএস, এফ এক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএস প্লাস মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা।

উল্লিখিত মডেল ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।