জাপান-বাংলাদেশের মধ্যে ৬টি সমঝোতা স্মারক সই

1748591769 fcf0521cc62255ef4c3a666850e54d48
৪৫

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে।

শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সমঝোতা স্মারকগুলো সই হয়।

প্রথম সমঝোতা স্মারক সই হয়েছে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন এবং বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে।

দ্বিতীয় সমঝোতা স্মারক সই হয়েছে অনোডা এবং বাংলাদেশ এসইজেড লিমিটেডের মধ্যে।

তৃতীয় সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশ নক্সিস কোং লিমিটেড এবং বাংলাদেশ এসইজেড লিমিটেড (বিএসইজেড) বিএসইজেডের মধ্যে।

চতুর্থ সমঝোতা স্মারক সই হয়েছে গ্লেগিট ও মুসাসি সিমিতসু ইন্ডাস্ট্রি গ্লেফিট এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)কে সঙ্গে নিয়ে।

পঞ্চম সমঝোতা স্মারক সই হয়েছে সিফার কোর কো. লিমিটেডের সঙ্গে। যারা বাংলাদেশে তথ্য নিরাপত্তার সংশ্লিষ্ট একটি বড় প্রকল্প নিয়ে কাজ করছে।

ষষ্ঠ সমঝোতা স্মারক সই হয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি এবং বিডার মধ্যে।