দেশে দেশে ঈদের তারিখ ঘোষণা, কোথায় কবে?

Img 20250527 232238
১৫

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বেশ কয়েকটি মুসলিম দেশ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, সৌদি আরব ও ওমান এই তারিখ ঘোষণা করেছে। খবর গালফ নিউজ

মালয়েশিয়াতেও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে বৃহস্পতিবার (২৯ মে) থেকে হিজহজ মাস শুরু হবে। এজন্য মালয়েশিয়া কর্তৃপক্ষ ঈদুল আজহার তারিখ শনিবার (৭ মে) ঘোষণা করেছে।

ব্রুনাইয়ে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে জিলকদ মাস শেষ হবে বুধবার (২৮ মে)। ফলে ব্রুনাইয়ে কোরবানীর তারিখ ঘোষণা করা হয়েছে শনিবার (৭ জুন)।

তবে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামী শুক্রবার (৬ জুন) কোরবানীর তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে ৫ জুন হবে আরাফাতের দিন। দেশটির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা যায়।

এ ছাড়া ওমান সরকার জানিয়েছে, আগামী ২৮ মে (বুধবার) থেকে জিলহজ মাস শুরু হবে। সেই অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন (শুক্রবার)।