আসিফকে অপদস্ত কইরেন না: হাসনাত আবদুল্লাহ

Web image 20250519 204436588
৪৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অপদস্ত কইরেন না, অন্যায্যতা চাপিয়ে দিয়েন না।

সোমবার (১৯ মে) রাতে ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ বিষয়ে তিনি একথা বলেন।

পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, আসিফ মাহমুদের রক্তঝরা সংগ্রামের দিন আছে, হাসিনা-শাহীর গদি কাঁপানো স্লোগান আছে, ফ্যাসিস্ট পতনের বীরোচিত ইতিহাস আছে। আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয়, আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবে, স্লোগানে কণ্ঠ মেলাবে।

তিনি আরও লেখেন, তাকে অপদস্ত কইরেন না, অন্যায্যতা চাপিয়ে দিয়েন না, বেইনসাফি কইরেন না। অপদস্ত কইরা, রক্ত ঝরায়া পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই, আপনারাও অপরাজনীতি কইরেন না।