খাদ্য উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

1747216706 747930636a22ccc099e6ac8767d3dc06
২০

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বৈঠক করেন। এসময় বাংলাদেশের খাদ্য নিরাপত্তাসহ রাশিয়া থেকে গম আমদানির বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে খাদ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে খাদ্যশস্য-বিশেষ করে গম ও সারের বড়ো একটি অংশ রাশিয়া থেকে আমদানি করা হয়। তবে এ মুহূর্তে বাংলাদেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে।

দেশে বর্তমানে গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় মাত্র ১০ লাখ মেট্রিক টন এবং বাকি ৬০ লাখ মেট্রিক টন আমদানি করতে হয়।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। রাশিয়ার সাথে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের বিষয় উল্লেখ করে তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে খাদ্য সচিব মাসুদুল হাসান এবং ঢাকায় রাশিয়ার দূতাবাসের কাউন্সিলর ভ্লাদিমির মোখালভ উপস্থিত ছিলেন।