মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধিদলের সাক্ষাৎ

Web image 20250418 213609221
৩৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে ব্যাংককভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (এনফ্রেল) একটি প্রতিনিধিদল।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

সাক্ষাতে এনফ্রেলের নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেসের নেতৃত্বে চার সদস্যে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন মায়াবতী, থারিন্দু আবেয়ারথনা ও আফসানা আমে।

প্রতিনিধিদলটি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন ও আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক প্রভৃতি বিষয় নিয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনা করে।

উল্লেখ্য, এনফ্রেল একটি স্বাধীন এবং নির্দলীয় বেসরকারি সংস্থা, যা সর্বজনীন এবং সমান ভোটাধিকারের ভিত্তিতে এশিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য কাজ করে। এতে বাংলাদেশসহ ১৭টি এশীয় দেশের ২৭টি সদস্য সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে।