এতো মানুষ হত্যার পরও শেখ হাসিনা কীভাবে কর্মসূচি দেয়, প্রশ্ন সারজিসের

1738150613 Edd5218253331089f909ee2343bffce8
২১

সরকার পতনের ছয় মাস না পেরোতেই আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, “এতো মানুষ হত্যা করার পরও শেখ হাসিনা কীভাবে কর্মসূচি ঘোষণা করেন? যে দেশে এতো হত্যাযজ্ঞ হয়েছে, সেখানে এলে তো ফাঁসির মঞ্চে ঝুলতে হবে।”

বুধবার সকালে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক প্রদর্শনী পরিদর্শন করতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, রাজনীতিবিদরা তরুণদের চিন্তা-ভাবনাকে হুমকি হিসেবে দেখছেন।

তিনি বলেন, “তরুণদের যদি নেতৃত্ব দিতে না দেওয়া হতো, তবে আগামী এক দশকেও স্বৈরশাসনের অবসান সম্ভব হতো না। তরুণদের দেশ পরিচালনায় এগিয়ে আসতে হবে। যত ধরনের রাজনীতিবিদরা রয়েছেন, তারা এই প্রজন্মের কালচার এবং মানসিকতার সাথে খাপ খাইতে পারছেন না। তারা কেবল নিজেদের স্বার্থে ভাবেন, আর এটাই তাদের বড় সমস্যা।

সারজিস আরও বলেন, অভ্যুত্থানের পর থেকে চিন্তা-ভাবনায় বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। আমরা যেভাবে চাই, তথাকথিত রাজনীতিবিদরা সে ভাবে ভাবছেন না। তাদের চিন্তা-ভাবনা হলো, ‘যে বসছে, সে আমার স্বার্থের উপকার করবে কি না।

শিক্ষার্থীদের রাজপথে নামার প্রয়োজনীয়তা নিয়ে তিনি বলেন, অভ্যুত্থান নিয়ে আমরা রাজপথে নামেছিলাম, তবে এখন তরুণদের সামনে নতুন দাবি হচ্ছে, সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় বলা। যারা সংসদে পলিসি মেকার হতে চান, তাদের সতর্ক থাকার আহ্বান জানাই।