জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘বঞ্চিত’ কর্মকর্তাদের অবস্থান

1734244680 F84c970f2ea8a66f89d754107eb63df2
২৪

সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের দফতরের সামনে অবস্থান নিয়েছেন বঞ্চিত কর্মকর্তারা।

রবিবার সকাল ১০টার দিকে তারা অবস্থান নেন।

এ সময় কর্মকর্তারা বারান্দার মেঝেতে বসে পড়েন। একজনকে শুয়ে থাকতেও দেখা যায়। কর্মকর্তারা বলছেন, বঞ্চনা নিরসনে আজকের (রবিবার) মধ্যে প্রজ্ঞাপন না হলে তারা জনপ্রশাসন মন্ত্রণালয় ছাড়বেন না।