চাঁদাবাজি বন্ধ হয়নি, শুন্যস্থান পূরণ হয়েছে: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

Saleh Uddin Ahmed
৪৬

বাজার ব্যবস্হাপনায় চাঁদাবাজি বন্ধ হয়নি, আগের জায়গায় শুন্যস্থান পুরণ হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার কঠোরভাবে তা দমন করবে। এ বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

সোমবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। বলেন, অর্থনৈতিক খাত সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দিবে ইউএনডিপি। দেশে সরবরাহ বাড়াতে ভোজ্যতেল ও রাইস ব্রাইন আরও আমদানি করা হবে।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সাথে রাষ্ট্র সংস্কারেও কাজ করবে ইউএনডিপি। সরকারকে অর্থনৈতিক এবং কারিগরি সহায়তা করবে প্রতিষ্ঠানটি। এছাড়া ইউএনডিপির সাথে চলমান প্রকল্পগুলো চলবে এবং আগামীতে আরও নতুন প্রকল্প নিয়ে বর্তমান সরকারের সাথে কাজ করবে।