রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে ৩ জনের মৃত্যু

Untitled 1 2407040505
১০২

রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে শান্তি গোপালপুর ইউনিয়নের উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কায়েমের বাজার উদয়পুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম, তার ছেলে হুদা মিয়া এবং একই এলাকার তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কচু শাক তুলতে গিয়ে পা পিছলে দেলোয়ারা বেগম সেপটিক ট্যাংক ভেঙে পড়ে যায়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে ছেলে ইদা ও প্রতিবেশী ইবলুল মিয়াও ট্যাংকে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাদের মরদেহ উদ্ধার করে।