এক-এগারোর কুশীলবরা সুযোগ পেলেই ছোবল মারবে: পররাষ্ট্রমন্ত্রী

Fm 2 1024x576
৩১

এক-এগারোর কুশীলবরা এখনও ঘাপটি মেরে আছে, সুযোগ পেলেই ছোবল মারবে। তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২০ মার্চ) দুপুরে প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তিনি এ পরামর্শ দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের আন্দোলনের ফলেই তখন খালেদা জিয়া মুক্ত হয়েছিলেন। সেই ১/১১ এর কুশীলবরা নির্বাচনের আগে সক্রিয় হয়েছিল। কিন্তু শেখ হাসিনার দূরদর্শিতায় বিএনপি-জামায়াতের মতো তাদেরও স্বপ্ন ভঙ্গ হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ওপর বিভিন্ন সময়ে শকুনের দৃষ্টি পড়ে, আর সেইসব কুশীলবরাই শকুনদের আহ্বান জানায়।