ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের ৪ সদস্য নিহত

Gaza Day 2
২৩

গাজায় ইসরায়েলি হামলায় স্বেচ্ছাসেবী সংগঠন ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের ৪ সদস্য নিহত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) দেইর-আল-বালাহ এলাকায় ইসরায়েলি বাহিনী একটি অ্যাম্বুল্যান্সে হামলা চালালে ঘটে এই হতাহতের ঘটনা। খবর আনাদোলু এজেন্সির।

এদিকে, গাজা থেকে কিছু সংখ্যক সৈন্য প্রত্যাহার এবং বেসামরিক হতাহত কমাতে মিত্র যুক্তরাষ্ট্রের অনুরোধের পরও কমছে না উপত্যকায় আগ্রাসনের মাত্রা। বুধবারও দক্ষিণ ও মধ্য গাজায় ব্যাপক হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের ৪ সদস্যসহ নিহত হয়েছে ৬ জন।

তিন মাসের বেশি সময়ের আগ্রাসনে গাজায় প্রাণহানি এরইমধ্যে ২৩ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে প্রায় ৪০ শতাংশের বয়সই ১৮’র কম।