ইউটিউবে “আর কে শো” নামে দেশের সর্বপ্রথম মোটিভেশন ও দক্ষতা বৃদ্ধির প্রসঙ্গ নিয়ে নিয়মিত টক-শো’র যাত্রা

১০১

সঞ্চালক আর কে রাসেল এবং আমন্ত্রিত অতিথি টীম ফরহাদের প্রতিষ্ঠাতা ফরহাদুল ইসলাম

প্রিয়আলো, বিনোদন ডেস্কঃ জনপ্রিয় অনলাইন বাজার ‘সিটিমেলা’ ও রুচিশীল আধুনিকতায় চমক ‘রাসেলস্ কালেকশন’ এর পৃষ্ঠপোষকতায় গত ২৫/০৯/২০১৭ ইং তারিখে জনপ্রিয় উপস্থাপক আর কে রাসেল এর সঞ্চালনায় রাজধানীর মোহাম্মদপুরে অস্থায়ী স্টুডিওতে সারাদিনব্যাপী ধারন করা হয়েছে দেশের সর্বপ্রথম ইউটিউব ভিত্তিক দক্ষতা উন্নয়ন ও মোটিভেশনাল বিষয়ক টক-শো “আর কে শো”। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই স্বপ্নীল ডিজিটাল বাংলাদেশে। তাই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ফেইসবুকের পাশাপাশি ইউটিউবের চ্যানেল খোলা হয়েছে অনেক আগেই। নিজেদের বিভিন্ন প্রযোজনায় শর্ট ফিল্ম থাকলেও, এবারই প্রথম এই ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে।

ইউটিবের অসংখ্য নির্মাণ শৈলীর মধ্যে এ ধরনের প্রেরণামূলক ও দক্ষতা বৃদ্ধিমূলক ভিডিও বা টক-শো নির্মাণ, সমাজ ও দেশের শিক্ষিত-সচেতন জনগোষ্ঠীকে ন্যায়নিষ্ঠার সাথে পড়ালেখার পাশাপাশি ভবিষ্যৎ প্রতিযোগিতামুলক বাজারে নিজেকে প্রস্তুত করা এবং নীতিবোধ সমুন্নত রেখে নিজ নিজ পেশায় সল্প সময়ে প্রমান করার কৌশল প্রয়োগের মধ্যদিয়ে একজন মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন ‘আর কে শো’ এর প্রথম আমন্ত্রিত ‘টিম ফরহাদ’ এর প্রতিষ্ঠাতা এবং ‘রেডিও ড্রিম বাংলা’ এর সিইও, সেই সাথে বহুবার বিভিন্ন অঙ্গনে প্রশিক্ষক হিসেবে দেশে-বিদেশে ন্যচারাল ট্রেইনার নামে ভূষিত ফরহাদুল ইসলাম

স্টার ভিশন বিডি’ নামক ইউটিউব চ্যানেলে যাবতীয় ভিডিও দেখা যাবে বলে জানিয়েছেন সঞ্চালক আর কে রাসেল। তিনি আরও বলেন, ‘অচিরেই দেশের প্রখ্যাত ট্রেইনার, উদ্যোক্তা, মডেল, অভেনেতা-অভিনেত্রী ক্রিড়া ব্যক্তিত্ব সহ বিভিন্ন ক্ষেত্রে সফল গুনীজনদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক ভিডিও নির্মাণ করতে চাই’। আর কে রাসেল একজন সফল তরুন নির্মাতা। একাধারে রচনা, পরিকল্পনা এবং অভিনয়ে পারদর্শী তিনি।

আশানুরূপ সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য ইতিমধ্যেই ‘টিম ফরহাদ’ এবং ‘স্টার ভিশন বিডি’ চ্যানেল এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি সম্পাদন করেছেন ‘আর কে শো’ এর প্রযোজক ও পরিচালক মকবুল হোসেন। আরও অনেক আইকন এবং প্রতিষ্ঠানের সাথে এ ধরনের চুক্তি সম্পাদনের পক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন তিনি। প্রথম ভিডিও ‘হাউ টু কন্ট্রোল ওভারথিংকিং’ ।  আমাদের সাবস্ক্রাইবার ও দর্শকদের মধ্যে একটি ব্যতিক্রমী সাড়া জাগিয়েছে।

পর্যায়ক্রমে জেনারেশন গ্যাপ (প্যারেন্ট ভার্সেস চাইল্ড), কি অব কর্পোরেট সাকসেস, সহজেই লক্ষ্য নির্ধারণ ও পার্সোনালিটি ডেভলপম্যান্ট এর উপর প্রতি রবিবার এধরনের একটি করে শো চ্যানেলটিতে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। সকল কলাকুশলী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি “প্রিয় আলো” এর মাধ্যমে সকলের কাছে প্রত্যয় ব্যাক্ত করে বলেন, ক্লিন ইমেজের চলচ্চিত্র ‘আয়না সুন্দরী’ বক্স অফিস হিট করার মাধ্যমে যেভাবে মুক্তির অপেক্ষায় থাকা ‘রাত্রির যাত্রী’ তৈরিতে আমরা অনুপ্রাণিত হয়েছি, একিভাবে “আর কে শো” আপনাদের সাবস্ক্রাইব, শেয়ার এবং গঠনমূলক মতামতের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করলে সকলের প্রত্যাশা পূরনে আমরা সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।