গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৯০

Resize 350x230x0x0 Image 252271 1702873292
৩১

ফিলিস্তিনের জার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন। এ ছাড়া শতাধিক মানুষ আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

স্থানীয় সময় রোববার (১৭ ডিসেম্বর) এই হামলার এ ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, জাবালিয়া শহরের একটি আবাসিক ব্লকে হামলা চালানো হয়। ধ্বংসস্তূপের নিচে আরও আহত ব্যক্তি ও মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামলায় নিহতদের মধ্যে ‘প্যালেস্টানিয়ান ইসলামিক জিহাদ’ দলের মুখপাত্র দাউদ শেহাবের ছেলে রয়েছেন।

এই দলের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মরদেহের সংখ্যা অনেক বেশি। কিন্তু ইসরায়েলি হামলার মাত্রা এত বেশি যে ধ্বংসস্তূপ সরিয়ে তাদের উদ্ধারের সুযোগ নেই।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৮ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু।