ইরানের মাদক পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭

Main 1698999774
৩৬

পশ্চিম এশিয়ার দেশ ইরানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। ইরানের উত্তরাঞ্চলীয় একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে

শুক্রবার (৩ নভেম্বর) আগুন ছড়িয়ে পড়ার পর হতাহতের এই ঘটনা ঘটে।

মূলত ঐ মাদক পুনর্বাসন কেন্দ্রে অ্যালকোহল বা মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা করা হয়। শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং রয়টার্স।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে বার্তাসংস্থা এপি বলেছে, শুক্রবার ভোরে ল্যাঙ্গারুদ শহরের ওই বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিভিয়ে ফেলা হয়। কর্তৃপক্ষ এখন অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন গাড়ির ব্যাটারি কারখানায় দুই দফায় আগুন লাগে। যদিও সেসব ঘটনায় সেসময় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।