২২ ঘণ্টা পর সারাদেশে নৌ চলাচল স্বাভাবিক

Image 245077 1698212014
৩০

ঘূর্ণিঝড় ‘হামুন’-এর কারণে ২২ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে সারাদেশে নৌ চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ঢাকা ও বরিশালসহ অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এ ছাড়া স্পিডবোট, মালবাহী নৌযানও চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কমে গেছে। সংকেত ৩-এ নেমে আসায় সদরঘাট থেকে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া বরিশাল থেকেও লঞ্চ ছেড়ে আসবে।

এর আগে, ঘূর্ণিঝড় হামুনের কারণে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।