গ্রামীণ টেলিকমের তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ

৬৫

গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।

বুধবার (৪ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দুদক কার্যালয়ে আসেন গ্রামীণ টেলিকমের পরিচালক নাজনীন সুলতানা, নূরজাহান বেগম ও হাজ্জাতুল ইসলাম লতিফী। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন। দুপুর ১টার দিকে তারা দুদক কার্যালয় ত্যাগ করেন।

একই মামলায় আগামীকাল বৃহস্পতিবার গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যদের তলব করেছে দুদক।

এরআগে চলতি বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।