তারেক রহমানের গুলশানের ঠিকানায় নোটিশ পাঠানোর নির্দেশ

১১৩

তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রীট আবেদনের প্রেক্ষিতে তার সংশোধিত গুলশানের ঠিকানায় রুলের নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (১৩ আগষ্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এসময় আদালত প্রয়োজনে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার কথাও বলেন।

আইনের চোখে পলাতক থাকায় ২০১৫ সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করে নির্দেশ দিয়েছিলেন কোর্ট।

তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তারেক রহমান। লন্ডন থেকে প্রায়ই তার বক্তব্য প্রচার হয়।

তারই প্রক্ষিতে গত ২ আগস্ট তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ চেয়ে রুল শুনানির আবেদন করেন আইনজীবী নাসরিন সিদ্দিকা লীনা।