প্রয়োজনে ডিম আমদানি করা হবে: বাণিজ্যমন্ত্রী

৩৫

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যদি ডিম আমদানির অনুমতি চায়, সে ক্ষেত্রে আমদানির অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এখনো ডিম আমদানির অনুমতি চায়নি। আমদানির অনুমতি চাইলে তা দেয়া হবে।

আজ রবিবার রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজারের সামনে এক উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

আজ থেকে ১০০ টাকা দরে প্র‌তি লিটার বোতলজাত সয়াবিন তেল, ৩০ টাকায় প্র‌তি‌ কে‌জি চাল ও ৬০ টাকায় মসুর ডাল বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ।

একজন ফ্যামিলি কার্ডধারী সর্বোচ্চ পাঁচ কেজি চাল, ৬ সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এ বিক্রয় কার্যক্রম শুধু মহানগরীগুলোতে এবং আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলো পরিচালনা করা হবে।