মুক্তিযোদ্ধারা সপ্তাহে একদিন সচিবালয়ে যেতে পারবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪৮

মুক্তিযোদ্ধারা কার্ড দেখিয়ে সপ্তাহে একদিন সচিবালয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।

তিনি বলেন, ‘আমরা সচিবালয়ে নোটিশ দিয়ে দেবো। মুক্তিযোদ্ধারা আসলে যেন সম্মানের সঙ্গে সচিবালয়ে প্রবেশ করতে পারেন ’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধারা সম্মানিত হলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আইকে