এবার বাণিজ্য মেলা বড় পরিসরে, শুরু ১ জানুয়ারি

১০৯

বৈশ্বিক মহামারি কাটিয়ে ২০২৩ সালে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।’

রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু চায়না-বাংলাদেশ এক্সিবিশন সেন্টারের বিশাল জায়গাজুড়ে বসবে মেলার ২৭তম আসর।

আগামী ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেলা উদ্বোধন করার কথা রয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে মেলা বসেছে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে।

তবে পূর্বাচল ৪ নম্বর সেক্টরের এ স্থানটিতে দ্বিতীয়বারের মতো বসবে এ মেলা।

এবারের বাণিজ্য মেলায় ১২টি দেশের ২৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় বিভিন্ন ক্যাটাগরির ৪২টি প্যাভিলিয়ন, ৩১টি মিনি প্যাভিলিয়ন, ২৩৮টি জেনারেল স্টল এবং ২৩টি খাবারের দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ শীতাতপ নিয়ন্ত্রিত এক্সিবিশন সেন্টারের ১ লাখ ৫৫ হাজার বর্গফুট আয়তনের দুটি হলে সব স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

গতবারের মতো এবারও মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা, অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য ফ্রি।

প্রদর্শনী কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২২০টি সিসিটিভি বসানো হয়েছে।

দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, ইরান, ভারত, ইন্দোনেশিয়াসহ ১২টি দেশ বাণিজ্য মেলায় অংশ নেবে।

আইকে