‘ভোলায় শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয় হবে’

৪০

নিজস্ব 4প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, বরিশাল বিভাগের ভোলা জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।

 

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

 

 

মন্ত্রী জানান, আজ একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে নিজ নির্বাচনী এলাকা ভোলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বলেন।

 

পরে তোফায়েল আহমেদ শেখ হাসিনাকে আশ্বস্ত করে বলেন, ভোলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় করা হবে এবং সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই করা হবে।