যে গ্রামে মরা নিষেধ,মরলে কঠিন শাস্তি,,

১০৭

প্রিয়আলো,sarpourenx অন্য ডেস্কঃ  ফ্রান্সের এই গ্রামে সব কিছু করা যায়, শুধু মরা যায় না। জীবন ছেড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ার সময় এলেই এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। আর যা খুশি কর, কিন্তু এই গ্রামে মরতে পারবে না।

এমনিতে ছবির মতো গ্রাম। কিন্তু গ্রামে কারো মৃত্যু হলেই শাস্তি পেতে হবে তার পরিবারকে। এমনই আদেশ জারি করেছেন ফ্রান্সের দক্ষিণাঞ্চলের গ্রাম সারপোরেনেক্স এর মেয়র জেরান্ড লালান। ২০০৮ সাল থেকে আদেশ জারি হওয়ার পর এখন পর্যন্ত কেউ সেখানে মারা যায় নি।

রয়টার্সের দেয়া খবরে বলা হয়, ২০০৮ সালে জারি করা মেয়রের আদেশে বলা হয়, গ্রামের কবরস্থানে জায়গা না থাকায় এখানে আর কাউকে মরতে দেয়া হবে না । কেউ মরলে পরিবারকে কঠিন শাস্তি দেয়া হবে।

অবশ্য কঠিন শাস্তি কী, তা সেখানে বলা হয় নি। ২৮০ পরিবার বাস করা এই গ্রামে কারো মৃত্যুর সম্ভাবনা দেখা দিলে পাঠিয়ে দেয়া হয় পাশের গ্রাম বা শহরে।