রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

৩৬

রাজবাড়ী প্রতিniuনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে মাহেন্দ্র ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

নিহত ২ জনের মধ্যে ১ জনের পরিচয় নিশ্চিত করেছে গোয়ালন্দ আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি হলদিবাড়ির কোমলদা গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে লুৎফা (২৫) ও মাহেন্দ্রের যাত্রী আব্দুল হাকিম (৫০)। আব্দুল হাকিমের ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

 

মঙ্গলবার বেলা ৩টার দিকে গোয়ালন্দের মকবুলের দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

গোয়ালন্দ হাইওয়ে থানা এসআই মহিউদ্দিন জানান, ঘটনাস্থলেই লুৎফা মারা যান এবং ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল হাকিম মারা যান।

 

আহতরা হলেন- ঢাকার সাভার রেডিও কলোনির হাবিবুল্লাহ সিকদারের ছেলে মাসুম (২০), গোয়ালন্দের মো. আরিফ (২৫), আরিফের স্ত্রী রেনু (২০) ও তাদের দেড় বছরের শিশু আরাফাত, ফরিদপুরের আব্দুস সামাদ (২০) ও ওয়াহিদ (৪০)। বাকিরা চিকিৎসা নিয়ে যার যার স্থানে চলে গেছেন।