বিশাল বহর নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু

ইহুদিদের ধর্মীয় উৎসব ‘ইয়ম কিপ্পুর’কে সামনে রেখে হঠাৎ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কয়েকজন মন্ত্রী ও হাজারো ইসরায়েলিকে নিয়ে তিনি দখলকৃত পূর্ব জেরুজালেমের পশ্চিম দেয়াল প্রাঙ্গণে প্রার্থনায় অংশ নেন। খবর আনাদোলু এজেন্সির।

ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট জানায়, পুরোনো শহরের ওয়াদি স্ট্রিট হয়ে বিপুল সংখ্যক ইসরায়েলি নিয়ে নেতানিয়াহু পশ্চিম দেয়াল প্রাঙ্গণে ঢোকেন। এ সময় মূল মসজিদে না ঢুকলেও আল-আকসার প্রবেশপথ ‘বাব আল-রহমা’ সংলগ্ন এলাকায় তারা অবস্থান নেন।

এদিকে রোববার (২০ সেপ্টেম্বর) সকালেও ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় অন্তত ১০০ জন ইসরায়েলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করেছে। ২১ সেপ্টেম্বর ইয়ম কিপ্পুর ঘিরে উত্তেজনা বাড়ায় ফিলিস্তিনিদের আল-আকসায় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ওয়াকফ প্রশাসন।